ডেলিভারি পলিসি
সর্বশেষ হালনাগাদ: ১৭ নভেম্বর ২০২৬
কী ডেলিভারি করা হয়
কোনো ফিজিক্যাল পণ্য পাঠানো হয় না। পেমেন্টের পর আপনার দেওয়া ইমেইল ঠিকানাকে আমাদের প্রাইভেট Google Drive ফোল্ডারে Viewer হিসেবে যুক্ত করা হয়। ফোল্ডারটি শুধু যাঁদের ইমেইল যুক্ত করা হয়েছে, তাঁরাই খুলতে পারেন — কোনো পাবলিক লিংক দেওয়া হয় না।
কত সময় লাগে
- পেমেন্ট কনফার্ম হলে অ্যাক্সেস স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হয়, সাধারণত কয়েক মিনিটের মধ্যে।
- পেমেন্টের পর অর্ডার পেজে “ড্রাইভ ফোল্ডার খুলুন” বাটন থেকে সরাসরি ফোল্ডারে যেতে পারবেন। Google Drive অ্যাপের “Shared with me” অংশেও ফোল্ডারটি পাবেন।
- Google থেকে আপনার ইমেইলে একটি আমন্ত্রণ (“shared a folder with you”) যায় — ইনবক্সে না পেলে Spam, Updates বা Promotions ফোল্ডার দেখুন। ইমেইল না এলেও অ্যাক্সেস চালু থাকে; ওপরের বাটন বা “Shared with me” থেকে খুলুন।
- কোনো কারণে ২৪ ঘণ্টার মধ্যে অ্যাক্সেস না পেলে WhatsApp (+8801991026173)-এ অর্ডার আইডিসহ জানান।
সঠিক ইমেইল দেওয়া জরুরি
- অর্ডারের সময় দেওয়া ইমেইলেই অ্যাক্সেস যায়। Gmail ঠিকানা দিলে সবচেয়ে সহজে খুলতে পারবেন।
- অন্য ইমেইল হলে সেটিতে Google অ্যাকাউন্ট থাকতে হবে, অথবা ইমেইলের লিংক থেকে Google-এর নির্দেশনা মেনে খুলতে হবে।
- ইমেইল ভুল হলে দ্রুত জানান — যাচাইয়ের পর সঠিক ইমেইলে অ্যাক্সেস দেওয়া হবে।
অ্যাক্সেসের মেয়াদ
অ্যাক্সেস লাইফটাইম — ফোল্ডারে ভবিষ্যতে যোগ হওয়া আপডেটও একই অ্যাক্সেসে পাবেন। অ্যাক্সেস ব্যক্তিগত; শেয়ার বা পুনরায় বিক্রি করলে তা বাতিল করা হতে পারে (দেখুন শর্তাবলী)।